শিক্ষাবৃত্তির অনলাইন আবেদনের সময় শেষ
প্রথমে ভালোভাবে পড়ুন (প্রয়োজনে প্রিন্ট করুন)
যাঁরা শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য:
- ১. আবেদনকারী ২০২৪-২৫ সেশন এ স্নাতক/ফাজিল প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থী ও
পারিবারিকভাবে অসচ্ছল হবেন।
- ২. অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়ের/সরকারী মেডিকেল কলেজ /সরকারী
মেডিকেল টেকনোলজি কোর্সের/যে কোন অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে।
- ৩. এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে।
যাঁরা আবেদন করতে পারবেন না:
- ১. ২০২৪-২৫ একাডেমিক সেশনের পূর্বের বা পরের সেশনে ভর্তিকৃত শিক্ষার্থী।
- ২. সমাজ /শিক্ষা প্রতিষ্ঠান অথবা দেশের আইন বিরোধী অথবা যে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে
জড়িত শিক্ষার্থী।
- ৩. আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোন সংস্থা/ প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারী/ বোর্ড
বৃত্তি ব্যতীত) শিক্ষার্থী।
আবেদনের ২টি ধাপ :
- ১. প্রথমে Online এ আবেদন ফরম পুরণ করতে হবে ।
- ২. Online-এ Submit করা Form এর pdf কপি ডাউনলোড করে প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয়
কাগজপত্রাদিসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিম্নের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার-এ প্রেরণ করতে হবে।
স্ট্যাপলিং করার সময় pdf ফরমটি সকল ডকুমেন্টের উপরে রাখতে হবে।
Online Form পূরণের নিয়মাবলী:
- ১. Online Form পূরণ করার ক্ষেত্রে জটিলতা এড়াতে মোবাইলের পরিবর্তে PC/Laptop কে অগ্রাধিকার দিন।
- ২. প্রথমে আবেদনকারীর নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এই ফোন নম্বর
পরিবর্তনযোগ্য নয় এবং একটি নম্বরের বিপরীতে একটিই
আবেদন করা যাবে। ফরম পূরণের সুবিধার্থে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি (৩৬০ x ৪৫০ পিক্সেল) আগে থেকেই সংরক্ষণ করে রাখুন। ক্যাজুয়াল ছবি গ্রহণযোগ্য নয়।
- ৩. Form Submit করার আগে ভালোভাবে সকল তথ্য যাচাই করে সাবমিট করতে হবে, সাবমিট করার পর এডিট
করার সুযোগ নেই।
- ৪. অসম্পুর্ন বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন বা একাধিক আবেদন বাতিলযোগ্য।
- ৫. আবেদনকারীর সকল তথ্য গোপন রাখা হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- ১. এসএসসি/দাখিল,এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্টের কপি।
- ২. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের মূল প্যাডে
এবং যা ১লা মার্চ ২০২৫ এর পরে ইস্যু করা হয়েছে)।
- ৩. বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
- ৪. পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে
প্রত্যয়নপত্র।
- ৫. আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে
প্রত্যয়নপত্র।
- ৬. পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ৭. আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
- ৮. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র ও পরিচয় পত্রের কপি।
- ৯. আবেদনকারীকে খামের উপর “ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি” লেখা বাঞ্ছনীয়।
- ১১. নতুন আবেদনকারীকে - আপনার কেন এই শিক্ষাবৃত্তি প্রয়োজন, তার যথার্থতা একটি সাদা কাগজে
স্বহস্তে লিখে অন্যান্য কাগজপত্রাদির সাথে পাঠাতে হবে (অনুর্ধ ১৫০ শব্দের মধ্যে )।
* শুধুমাত্র বাছাইকৃত শিক্ষার্থীদের ফোন/এসএমএস এর মাধ্যমে মৌখিক সাক্ষাৎকারের জন্য
ডাকা হবে।
* বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে
গণ্য হবে।
ডাকযোগে/কুরিয়ারে আবেদন পাঠানোর ঠিকানাঃ
ওয়েলফেয়ার বিভাগ
ইবনে সিনা ট্রাস্ট
বাড়ি # ৪৮, রোড # ৯/এ
সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
ফোন: ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২ মোবাইল: ০১৮০৬৫৬৩৪২৪
* অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০-০৫-২০২৫ বিকাল ৫টা।
* ডাকযোগে/কুরিয়ারে ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ: ২০-০৬-২০২৫ বিকাল ৫টা।
Apply